ট্রাফিক পুলিশের তৎপরতায় যাত্রাবাড়ীতে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ
- আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৩২ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৮:০০ ঘটিকায় ট্রাফিক যাত্রাবাড়ী জোনের সদস্যরা ধোলাইপাড় এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক তা উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটিকে ধাওয়া করে আটক করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ মোট তিনজন লোক প্রাইভেটকারটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ১৯৯ বোতল ফেনসিডিল, মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি, দুটি মোবাইল ফোন এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়।
যাত্রাবাড়ী থানা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






















