ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :
বিয়ের প্রলোভনে প্রতারণা, ধর্ষণ ও তথ্য গোপন করে বিয়ে: সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি মিথ্যা মামলায় ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে তেকসাসের মানববন্ধন ১৬৫ বছরের পুরোনো পুলিশ আইন: কতটা প্রস্তুত ২০২৬ সালের বাস্তবতায়? সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দ্রুত শূন্যপদ পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার জটিলতা এখন সমাধানের পথে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ( কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গত দুইদিনে মোট ১৩ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টার (পুশ-ইন) অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

পঞ্চগড়ের দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ! বৈধ চার কন্যা বঞ্চিত

আব্দুল হাসিব
  • আপডেট সময় : ১০:৩০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৪১ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে এক পালিত কন্যাকে ওয়ারিশ হিসেবে সনদ দেওয়ার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চার বৈধ ওয়ারিশ।

মঙ্গলবার (২২ জুলাই) দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগটি দাখিল করেন দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী গুচ্ছগ্রামের বাসিন্দা আকলিমা ও রেখা খাতুন। তারা তাদের আরও দুই বোন মিনা ও নাজমা আক্তারের পক্ষে অভিযোগ করেন।

একই সঙ্গে তাদের দাবি, দীর্ঘ তিন মাস ধরে আবেদন করেও তারা নিজেদের নামে ওয়ারিশ সনদ পাচ্ছেন না।

তাদে অভিযোগ দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়ের দিকে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তাদের বাবা আব্দুল ওহাব ২০২৩ সালের ২৯ জানুয়ারি এবং মা হাজেরা বেগম একই বছরের ২৪ মার্চ মারা যান। তাদের মৃত্যুর পর ৪ কন্যাই বৈধ ও আইনগত ওয়ারিশ। কিন্তু প্রায় তিন মাস আগে ওয়ারিশ সনদের জন্য আবেদন করার পরও চেয়ারম্যান তাদের সনদ না দিয়ে বিভিন্ন অজুহাতে ঘুরাচ্ছেন।

অভিযোগকারীদের দাবি, এরই মধ্যে ২০২৩ সালের ৩ ডিসেম্বর চেয়ারম্যান পালিত কন্যা খাদিজা বেগমকে মৃত আব্দুল ওহাব ও হাজেরা বেগমের কন্যা এবং ওয়ারিশ হিসেবে উল্লেখ করে একটি ওয়ারিশ সনদ ইস্যু করেন। তাদের ভাষ্য, প্রচলিত আইন ও ধর্মীয় বিধান অনুযায়ী পালিত সন্তান পালিত পিতামাতার সম্পত্তির আইনগত ওয়ারিশ নন। এছাড়া ওই সনদে মৃত্যুর কয়েক মাস পরও হাজেরা বেগমকে জীবিত দেখিয়ে ওয়ারিশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রেখা খাতুন বলেন, “আমরাই আমাদের বাবা-মায়ের প্রকৃত ও বৈধ ওয়ারিশ। অথচ আমাদের বাদ দিয়ে পালিত বোনকে ওয়ারিশ দেখিয়ে সনদ দেওয়া হয়েছে। গত তিন মাস ধরে চেয়ারম্যানের কাছে গেলেও তিনি কখনো বলেন আগে একটি সনদ দেওয়া হয়েছে, আবার কখনো বলেন নতুন সনদ দিলে তার বিরুদ্ধে মামলা হতে পারে।

অভিযোগের সঙ্গে জমা দেওয়া ওয়ারিশ সনদের অনুলিপিতে দেখা যায়, ২০২৩ সালের ৩ ডিসেম্বর ইস্যুকৃত সনদে আব্দুল ওহাবের ওয়ারিশ হিসেবে স্ত্রী হাজেরা বেগম, কন্যা মিনা, আকলিমা, রেখা খাতুন, নাজমা আক্তার এবং খাদিজা বেগমের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সনদে চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়ের স্বাক্ষরের পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুজন আলীর স্বাক্ষরও রয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য সুজন আলী বলেন, খাদিজা বেগম ওয়ারিশ সনদের আবেদন করার সময় তার জাতীয় পরিচয়পত্রে বাবার নাম হিসেবে আব্দুল ওহাবের নাম ছিল। এছাড়া স্থানীয়ভাবে খোঁজ নিয়ে তথ্যের সঙ্গে মিল পাওয়ায় তিনি সনদের সুপারিশ করেছিলেন। তবে পরে চার বোন খাদিজা পালিত সন্তান বলে অভিযোগ করলে চেয়ারম্যান তাকে বিষয়টি সরেজমিন তদন্তের দায়িত্ব দেন। বর্তমানে সেই তদন্ত চলছে।

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, “খাদিজা যে পালিত, সেটি কীভাবে প্রমাণ করা হবে? আবেদনের ভিত্তিতেই সনদ দেওয়া হয়েছে। মেম্বার সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পরই আমি সনদে স্বাক্ষর করেছি।

চার বোনের আবেদন এখনো নিষ্পত্তি না হওয়ার বিষয়ে তিনি বলেন, আগে একটি ওয়ারিশ সনদ দেওয়া হয়েছে। নতুন আবেদন পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

ট্যাগস:

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পঞ্চগড়ের দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ! বৈধ চার কন্যা বঞ্চিত

আপডেট সময় : ১০:৩০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬