তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গচিত্র করাসহ ২৭ মামলার আসামি কামাল প্রধান প্রকাশ্যে
- আপডেট সময় : ০২:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ২৯ বার দেখা হয়েছে
ষ্টাফ রিপোর্টার ঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কু-রূচিপূর্ণ বক্তব্য, ব্যাঙ্গচিত্রসহ মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন এবং কটুক্তি সম্পন্ন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে অপপ্রচার ও সম্মানহানীসহ বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের মামলা সহ ২৭টি মামলার আসামি ও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত চিহ্নিত প্রতারক কামাল প্রধান প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনমনে ক্ষোভ বাড়ছে।
জানাযায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে অপপ্রচার করায় কামাল প্রধান কে আসামি করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় যুবদল কর্মী সোহেল।অভিযোগটি থানা পুলিশ জিডি হিসেবে গ্রহণ করে। যার নং- ৫৭৪। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা এসআই নন্দন চন্দ্র সরকার ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে তদন্তের অনুমতির জন্য আবেদন করলে বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী ৩ মাসের মধ্যে কার্য সম্পাদন করার নির্দেশ দেন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ৩২(১) ক ধারায় মামলাটি রুজু করার আদেশ দেন। মামলা নাম্বার ০৭/২৬। মামলা হওয়ার পরপরই কামাল প্রধানকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা চেয়ে ২৩ ফেব্রুয়ারী বাদী সোহেল নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক ভাবে ফতুল্লা থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এসপি। যার স্মারক নং- ৯৪৯ অপরাধ শাখা। এসপির নির্দেশ থাকার পর পুলিশ আসামী কামাল প্রধান কে আজও গ্রেফতার কিংবা মোবাইল বা কম্পিউটার ডিভাইস জব্দ করতে পারেনি রহস্যজনক কারণে। যার ফলে মামলার বাদী সোহেল কে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগে অপহরণের চেষ্টা করে আসামি কামাল ও তার সন্ত্রাসী বাহিনী। অপহরণে ব্যর্থ হয়ে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসামী কামাল প্রধান। এঘটনায় ভুক্তভোগী সোহেল কোন উপায়ন্তর না পেয়ে কামাল প্রধান সহ তার সন্ত্রাসী বাহিনীর আরো ৬ জনকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মামলা নং ৫৬৪/২৬। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এস আই মিঠুন। এছাড়াও সিআইডি হেডকোয়ার্টার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম ঘটনাটি তদন্ত করছে বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান। অভিযোগ রয়েছে, পুলিশের সঙ্গে আসামীর সখ্যতা গড়ে উঠায় পুলিশের নাগের ডগায় প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে এই শীর্ষ অপরাধী কামাল প্রধান।
আরো জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মাজার রোড এলাকায় আত্মগোপনে থাকা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি কামাল প্রধান নিজের ফেসবুক আইডি ছাড়াও প্রায় ২০ থেকে ২৫ ফেক আইডি খুলে অসৎ উদ্দেশ্যে ভূয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। যার কারণে জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আসামী কামাল প্রধানের বাড়ি মূলতঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি এলাকায়। আবুল প্রধানের ছেলে কামাল প্রধানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। নারায়ণগঞ্জবাসীর প্রশ্ন আর কত সময় পার হলে চিহ্নিত সাইবার অপরাধী ও একাধিক মামলার অন্যতম আসামি কামাল প্রধান গ্রেফতার হবে?






















